অর্ডার ট্র্যাক করুন
যে মোবাইল নম্বর দিয়ে অর্ডার করেছিলেন সেটি আর অর্ডার আইডির শেষ ৪টি অক্ষর দিন — দেখবেন অর্ডারটি এখন কোন ধাপে আছে।
অর্ডার যে ধাপগুলো পেরোয়
- অর্ডার পেয়েছি: অর্ডারটি আমাদের কাছে পৌঁছেছে। নিশ্চিত করার জন্য আমাদের নম্বর থেকে ফোন বা হোয়াটসঅ্যাপ আসবে।
- নিশ্চিত হয়েছে: আপনার সঙ্গে কথা বলে অর্ডারটি নিশ্চিত হয়েছে; পার্সেল তৈরি হচ্ছে।
- কুরিয়ারে দেওয়া হয়েছে: পার্সেল এখন কুরিয়ারের হাতে। কুরিয়ারের ট্র্যাকিং লিংক থাকলে ফলাফলের সঙ্গেই দেখাবে।
- ডেলিভারি হয়েছে: পার্সেল আপনার হাতে পৌঁছেছে।
অর্ডার আইডি কোথায় পাবেন
অর্ডার করার পর ধন্যবাদ পেজে আইডি দেখানো হয়; শেষের ৪টি অক্ষর সেখানে বড় করে লেখা থাকে। মোবাইল নম্বর বাংলা বা ইংরেজি, যেকোনো অঙ্কে লিখতে পারেন।
খুঁজে না পেলে
অর্ডার করার সময় যে নম্বর দিয়েছিলেন, সেটিই দিচ্ছেন কি না দেখে নিন। তারপরও না মিললে যোগাযোগ পেজ থেকে নাম আর নম্বর জানিয়ে মেসেজ পাঠান, অথবা হোয়াটসঅ্যাপে জানান।
এখানে শুধু অর্ডারের অবস্থা দেখানো হয়; আপনার নাম বা ঠিকানা দেখানো হয় না।
