বদল ও ফেরতের নিয়ম
ত্রুটিপূর্ণ, ভাঙা বা ভুল পণ্য পেলে ৭ দিনের মধ্যে বিনা খরচে বদলে দিই। স্বাস্থ্যসম্মত কারণে ব্যবহার করা পণ্য ফেরত নেওয়া যায় না।
ব্যবহার করা পণ্য কেন ফেরত নিই না
এটি শরীরের সংস্পর্শে ব্যবহারের ব্যক্তিগত পণ্য। তাই স্বাস্থ্যসম্মত কারণে ব্যবহার করা পণ্য আমরা ফেরত নিই না, বদলও করি না। তবে পণ্যে ত্রুটি থাকলে নিচের নিয়মে বদলে দিই।
ত্রুটি, ভাঙা, কম বা ভুল পণ্য পেলে
পণ্য ভাঙা বা ত্রুটিপূর্ণ হলে, কোনো অংশ কম থাকলে, বা যা অর্ডার করেছিলেন তা না এলে — পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে আমাদের জানান। সমস্যা মিললে আমরা বিনা খরচে বদলে দেব।
কীভাবে জানাবেন
- যোগাযোগ পেজের ফর্মে আপনার নাম, অর্ডারের মোবাইল নম্বর আর সমস্যাটি লিখুন। অর্ডার আইডি জানা থাকলে সেটিও দিন।
- আমরা ফোন বা মেসেজে যোগাযোগ করব। তখন সমস্যার ছবি বা ছোট একটি ভিডিও পাঠাতে বলব।
- সমস্যা মিললে নতুন পণ্য পাঠিয়ে দেব।
হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন: ০১৮০৫-৪৮৬০৬৭
বদলানো না গেলে টাকা ফেরত
কোনো কারণে বদলে দেওয়া সম্ভব না হলে ৫ কর্মদিবসের মধ্যে বিকাশে টাকা ফেরত দেব।
সিল না খোলা পণ্য ফেরত
পণ্যের সিল না খুলে থাকলে, হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে ফেরত দিতে পারবেন। ফেরত পাঠানোর ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে।
ফেরত দিতে চাইলে যোগাযোগ পেজ থেকে জানান; কোথায় পাঠাবেন আর টাকা কীভাবে ফেরত পাবেন, আমরা জানিয়ে দেব।
ডেলিভারির সময় কী দেখে নেবেন, তা আছে ডেলিভারির নিয়মে।
