তথ্য মুছে ফেলার অনুরোধ
আপনার নাম, ফোন নম্বর ও অর্ডারের তথ্য মুছে ফেলতে চাইলে নিচের ফর্মে জানান। কী মুছি, কী রাখতে হয় আর কত দিনে — সব এখানে।
আমাদের কাছে কী তথ্য থাকে
অর্ডার করলে নাম, মোবাইল নম্বর, ঠিকানা, এলাকা, অর্ডারের বিবরণ ও আপনার নোট; আগে পেতে নাম দিলে নাম, নম্বর ও এলাকা; মেসেজ পাঠালে নাম, নম্বর ও মেসেজ। বিস্তারিত আছে গোপনীয়তা নীতিতে।
কীভাবে অনুরোধ করবেন
নিচের ফর্মে আপনার নাম আর যে মোবাইল নম্বর দিয়ে অর্ডার করেছিলেন বা নাম দিয়েছিলেন, সেটি দিন। অর্ডার আইডি জানা থাকলে সেটিও দিন। অনুরোধটি সত্যিই আপনার কি না, তা নিশ্চিত হতে আমরা ওই নম্বরে ফোন বা মেসেজ করতে পারি।
হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন: ০১৮০৫-৪৮৬০৬৭
কী মুছি, কত দিনে
অনুরোধ পাওয়ার ৩০ দিনের মধ্যে আপনার নাম, ফোন নম্বর ও ঠিকানা আমাদের রেকর্ড থেকে মুছে ফেলব, অথবা এমনভাবে বদলে দেব যাতে তা থেকে আর আপনাকে চেনা না যায়। কাজ শেষ হলে আপনার নম্বরে জানিয়ে দেব।
কোনো অর্ডার তখনো ডেলিভারির পথে থাকলে, ডেলিভারি শেষ হওয়ার পর মুছব।
যা রেখে দিতে হতে পারে
হিসাবরক্ষণ ও আইনের প্রয়োজনে অর্ডারের কিছু তথ্য — যেমন অর্ডার আইডি, তারিখ, পণ্য ও টাকার পরিমাণ — রেখে দিতে হতে পারে। তবে তার সঙ্গে আপনার নাম, ফোন নম্বর বা ঠিকানা থাকবে না।
Meta-র কাছে যাওয়া তথ্য
বিজ্ঞাপন মাপতে Meta-কে যে হ্যাশ করা তথ্য আগে পাঠানো হয়েছে, তা আমরা ফেরত আনতে পারি না। Meta-র নিজস্ব সেটিংস থেকে আপনি তা দেখতে ও মুছতে পারবেন: Meta-র বাইরের কার্যকলাপ আর বিজ্ঞাপন সেটিংস।
আমাদের সাইটে Facebook দিয়ে লগইনের ব্যবস্থা নেই, তাই আপনার Facebook অ্যাকাউন্টের কোনো তথ্য আমরা পাই না।
